• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হুতিদের বিরুদ্ধে লড়তে চান নেতানিয়াহু, যুবরাজের না

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে সৌদি আরবের অনুমতিও চেয়েছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেয়া এ উদ্যোগ সরাসরি নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সৌদি আরবে জনরোষ তৈরি হওয়ার আশঙ্কায় সৌদি যুবরাজ ইয়েমেনে হুতিবিরোধী যুদ্ধে সরাসরি ইসরায়েলের অংশগ্রহণে আপত্তি জানান বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুর এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, লোহিত সাগর এলাকায় হুতিবিরোধী সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে সৌদি আরবের সমর্থন আদায়। দ্বিতীয়ত ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও এগিয়ে নেয়া।

আব্রাহাম চুক্তির কাঠামোর আওতায় অতীতে এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছিল এবং এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সমর্থনও দিয়েছিলেন।

২০২৩ সালের শেষ দিকে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও সৌদি আরব তার অবস্থানে অনড় রয়েছে। দেশটির শর্ত, আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হতে হবে।

হারেৎজ বলছে, ইয়েমেনে সংঘাত আরও তীব্র হওয়া এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি বাড়ার মধ্যেই দেশটিতে যুদ্ধে সরাসরি ইসরায়েলের অংশগ্রহণের এই কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে ইয়েমেনের পশ্চিম উপকূল বরাবর অগ্রসর হয়ে হুতি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা এবং লোহিত সাগরের কয়েকটি দ্বীপ দখল করে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালির ইয়েমেন অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিবহন করা হয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে থাকা সৌদি-সমর্থিত বাহিনী পাল্টা অভিযান শুরু করে। তীব্র লড়াইয়ের মধ্যেই তারা মোখা পুনর্দখল করে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে সম্প্রতি হামলা আরও জোরদার করেছে হুতিরা। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলার ঘটনাও রয়েছে।

আরও পড়ুন

টানা তৃতীয় দিন / সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আরও কমলো তেলের দাম

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার রিয়াদের এই বমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। পরদিন রোববারের আরেকটি হামলায় আরও একজন নিহত এবং ১১ জন আহত হন।

শনিবারের সেই হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের এবং সৌদি আরবের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি।

কেএম

  • ইয়েমেন
  • সৌদি আরব
  • নেতানিয়াহু
  • সৌদি যুবরাজ
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা 
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা 
নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে
নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬, জানা গেলো বাংলাদেশির পরিচয়
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬, জানা গেলো বাংলাদেশির পরিচয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।